পার্টি মানে খানাপিনা তো থাকবেই। কিন্তু সেখানে খানার বদলে পিনা যদি একটু বেশি হয়ে যায়? তাহলে শরীর খারাপ তো হবেই। কী করবেন? বর্ষবরণের উৎসব যখন সারা পৃথিবী জুড়েই চলছে, তখন দেখে নেয়া যাক, কোন দেশের নাগরিকরা বর্ষবরণের পার্টির ‘হ্যাংওভার’ কাটাতে কী করে থাকেন?
- হাইতির নাগরিকদের সংস্কার, বর্ষবরণের পার্টির পরে যদি শরীর খারাপ হয়, তাহলে আগের রাতে যে বোতল থেকে মদ্যপান করেছেন, সেই বোতলের ঢাকনায় ১৩টি পিন ফুটিয়ে দিলে নাকি শরীর ভাল হয়ে যায়।
- ইস্তোনিয়ার চালু রীতি আরও আজব। যে মোজা পরে আগের রাতে পার্টি করেছেন, সেটাকে গরম পানি আর ভদকার মিশ্রণে ভেজাতে হবে। তারপরে সেই ভেজা মোজা পরেই গরম চা পান করতে হবে।
- মার্কিনদের কুংসস্কার, ক্রিসমাসের পার্টির পরে শরীর খারাপ লাগলে ঘরে বসে থাকবেন না। রাস্তায় নেমে পড়ুন। জগিং শুরু করে দিন। জগিং করতে করতেই সৌজন্য বিনিময় করুক সকলের সঙ্গে। তাহলেই নাকি সুস্থ হয়ে উঠবেন।
- ভিয়েতনামবাসীদের ধারণা, নতুন বছরের পার্টিতে অতিরিক্ত পানভোজন করে যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে কপালে একটি ফিতে বেঁধে রাখতে হবে। যাঁদের সঙ্গে নতুন বছরের পার্টি করেছেন, তাঁদের মধ্যে কেউ যদি এসে ফিতেটিতে হাত বুলিয়ে যান, তাহলে নাকি আপনিও সেরে উঠবেন।
- হাঙ্গেরিবাসীরা বিশ্বাস করেন নতুন বছরের পার্টির পরে শরীর খারাপ হলে চড়াই পাখি খুঁজতে হয়। চড়াইদর্শনের পরে হাতে পানীয়ের গ্লাস নিয়ে নিজের আরোগ্যের জন্য প্রার্থনা করেন তাঁরা।
- দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা পার্টি করার পরে সুস্থ হয়ে উঠতে ভেড়ার যকৃৎ ভেজে খান। এই টোটকা কতটা কার্যকরী জানা নেই, তবে সুস্বাদু তো বটেই।
- বর্ষবরণের পার্টির পরে আস্ত ক্যানারি পাখি ভেজে খাওয়ার রেওয়াজ রোমে দীর্ঘদিন ধরে চলে আসছে।
- ইতালিতে আবার বিশ্বাস করা হয় পার্টির পরের শরীর খারাপ এড়াতে ব্যবস্থা নিতে হয় আগে থেকেই। আর তার জন্য ইতালিবাসীরা পার্টির শেষে খান ষাঁড়ের জননাঙ্গের রোস্ট।






